Syama Prasad Mookerjee
Bengal Liberty: ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৬ জুলাই, ২০২৬ সোমবার কলকাতা হাইকোর্টে ছুটির আবেদন জানানো হয়েছে। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তিনটি প্রধান শাখা—ইনকর্পোরেটেড ল সোসাইটি, বার অ্যাসোসিয়েশন এবং বার লাইব্রেরি ক্লাব—যৌথভাবে এই আবেদন জানিয়েছে।

আবেদনের মূল বিষয়বস্তু (Syama Prasad Mookerjee)
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচারপতি তব্রাত চক্রবর্তীকে লেখা চিঠিতে আবেদনকারীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৬ জুলাইকে ইতিমধ্যে রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বর্ণময় জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেই হাইকোর্টে এই ছুটির প্রার্থনা করা হয়েছে।

আবেদনকারীদের মতে, এই ছুটি ঘোষণা করলে বিচারক, আইনজীবী, আদালতের কর্মী এবং বিচারপ্রার্থীরা যথাযথ মর্যাদার সাথে এই বিশেষ দিনটি পালন করতে পারবেন।
আবেদনপত্রে ডঃ মুখোপাধ্যায়ের আইনি শিক্ষা ও জাতীয় সংহতির ক্ষেত্রে তাঁর অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ইনকর্পোরেটেড ল সোসাইটি, বার অ্যাসোসিয়েশন এবং বার লাইব্রেরি ক্লাবের প্রতিনিধিরা এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সদয় বিবেচনার আশা রেখেছেন।


