Indian Ship Attack
Bengal Liberty
ফের হরমুজ প্রণালীতে একটি(Indian Ship Attack) ভারতীয় বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ভয়াবহ গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। আক্রান্ত জাহাজটিতে প্রায় ২ মিলিয়ন (২০ লাখ) ব্যারেল অপরিশোধিত তেল ছিল। তবে হামলার পরও বড়সড় বিপর্যয় এড়িয়ে জাহাজটি কোনোমতে হরমুজ প্রণালী পার হতে সক্ষম হয়। ইতিমধ্যেই সেটি ওড়িশার পারাদ্বীপ বন্দরে নিজের গন্তব্যে নিরাপদে পৌঁছেছে বলে খবর।

ভারতের পতাকাবাহী জাহাজে হামলা(Indian Ship Attack)
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘এমটি সানমার হেরাল্ড’ নামের ওই জাহাজটি ভারতের পতাকা নিয়ে হরমুজ প্রণালী পার হচ্ছিল। সেই সময়ই আচমকা সেটিকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয় বলে অভিযোগ। ইরাক থেকে ২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঘটনার সময় জাহাজটিতে মোট ২২ জন কর্মী ছিলেন।
তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোলাবর্ষণের জেরে ট্যাঙ্কারটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও জাহাজের সমস্ত কর্মী সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ রয়েছেন।

জ্বলছে অশান্তির আগুন(Indian Ship Attack)
পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরাতে কিছুদিন আগেই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছিল ইরান এবং আমেরিকা। কিন্তু চুক্তি স্বাক্ষরের পরপরই দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। আমেরিকাকে ‘জবাব’ দিতে ইরান আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয়। তারপর থেকেই নতুন করে সংঘাতে জড়িয়েছে ইরান ও আমেরিকা।

গত সোমবারও হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে এবং সেটির কন্ট্রোলরুম ধ্বংস হয়ে যায়।উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে শান্তি আলোচনা বসার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো পক্ষই সেই বৈঠকে অংশ নেয়নি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরেই ভারতীয় জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হলো। এর ফলে হরমুজ প্রণালীসহ আন্তর্জাতিক ভূরাজনীতিতে আবারও নতুন করে উত্তেজনার পারদ চড়বে কি না, এখন সেটাই বড় প্রশ্ন।


