CM Suvendu Adhikari
Bengal Liberty : আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলের পাঠ্যক্রমে জায়গা পাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদান (CM Suvendu Adhikari)। ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শিক্ষা ও ঐতিহ্য-দুই ক্ষেত্রেই বড় বার্তা দিল রাজ্য সরকার। সোমবার শ্যামাপ্রসাদের স্কুল মিত্র ইনস্টিটিউটের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গের স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ ও দেশগঠনে তাঁর অবদান। একইসঙ্গে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। পাশাপশি কেন্দ্রীয় প্রকল্পের আওতায় স্কুলটিকে আনার উদ্যোগের কথাও জানান তিনি (CM Suvendu Adhikari)।

পাঠ্যবইয়ে থাকবে শ্যামাপ্রসাদের জীবন, আদর্শ ও রাষ্ট্রচিন্তা (CM Suvendu Adhikari)
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী শিক্ষাবর্ষ থেকে শ্যামাপ্রসাদের কথা বাংলার পড়ুয়ারা জানতে পারবে ৷ পশ্চিমবঙ্গ সৃষ্টিতে তাঁর অবদান থেকে শুরু করে অখণ্ড ভারতের ভাবনার কথা সকলের জানা উচিত ৷ আইনসভায় তাঁর বক্তৃতার পাশাপাশি দেশের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে তাঁর অবদানের কথাও পাঠ্যবইতে অন্তর্ভুক্ত হবে ৷” পাশাপাশি তিনি বলেন, শ্যামাপ্রসাদের আদর্শ ও জীবনদর্শন আরও বেশি করে পাঠ, চর্চা ও গবেষণার বিষয় হওয়া উচিত।
আরও পড়ুন :

মিত্র ইনস্টিটিউটের সংস্কারে ২৫ লক্ষ টাকা (CM Suvendu Adhikari)
শুধু পাঠ্যক্রম নয়, শ্যামাপ্রসাদের স্মৃতিবিজড়িত মিত্র ইনস্টিটিউটের উন্নয়নেও একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিধায়ক হিসেবে চলতি অর্থবর্ষে পাওয়া এলাকা উন্নয়ন তহবিলের এক কোটি টাকার মধ্যে ২৫ লক্ষ টাকা বিদ্যালয়ের সংস্কারের জন্য বরাদ্দ করবেন। আগামী আগস্ট মাসের মধ্যেই কলকাতা পুরসভার মাধ্যমে সংস্কারের কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন। এছাড়া বিদ্যালয়টিকে কেন্দ্রের PM SHRI প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি। একইসঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকেও অটল বিহারী বাজপেয়ীর নামে চালু কেন্দ্রীয় শিক্ষা-সংক্রান্ত প্রকল্পে মিত্র ইনস্টিটিউটকে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত করাই সরকারের লক্ষ্য।

আরও পড়ুন :
CM Suvendu Adhikari : শ্যামাপ্রসাদের আদর্শকে সম্মান! ১২৫ ফুট মূর্তি গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

