Annapurna Bhandar
Bengal Liberty
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষার অবসান(Annapurna Bhandar) হতে চলেছে খুব শীঘ্রই। যোগ্য কোনো মহিলাই এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বর্তমানে আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রকৃত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

যাচাইকরণ শেষেই মিলবে ৩ হাজার টাকা(Annapurna Bhandar)
পূর্ব মেদিনীপুরের মেচেদায় একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিটি আবেদনপত্রের কেওয়াইসি (KYC), ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের সংযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য খুঁটিয়ে দেখা হচ্ছে। ভুয়ো বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করে প্রকৃত উপভোক্তাদের হাতে সরকারি সাহায্য পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।


শুভেন্দু অধিকারীর দাবি, অতীতে লক্ষ্মীর ভাণ্ডারসহ একাধিক সরকারি প্রকল্পে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে অনিয়মের অভিযোগ সামনে এসেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আরও সতর্কতার সাথে যাচাইয়ের কাজ করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে। আবেদনকারী মহিলাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই সমস্ত যোগ্য ও প্রকৃত অভাবী মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩ হাজার টাকা পৌঁছে যাবে। একজন যোগ্য আবেদনকারীও যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সরকার তা নিশ্চিত করবে।

