Chennai Super Kings
Bengal Liberty
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ইতিহাসে অন্যতম(Chennai Super Kings) সফল জুটি ছিল চেন্নাই সুপার কিংস এবং স্টিফেন ফ্লেমিং। দীর্ঘ ১৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে এবার চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। আইপিএলের ইতিহাসে এক যুগেরও বেশি সময় ধরে গড়ে ওঠা এই অধ্যায়ের সমাপ্তিতে ক্রিকেট মহলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

সিএসকে ও ফ্লেমিং: যেন একে অপরের সমার্থক(Chennai Super Kings)
২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন ফ্লেমিং। তারপর থেকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর বোঝাপড়া, দল গঠনের দক্ষতা এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চেন্নাইকে একাধিকবার সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।
ফ্লেমিংয়ের কোচিংয়ে চেন্নাই সুপার কিংস আইপিএলে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপাও জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। ধারাবাহিকভাবে প্লে-অফে পৌঁছানো এবং প্রতিটি মরশুমে প্রতিযোগিতামূলক দল গড়ে তোলার পিছনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

টানা ব্যর্থতার জেরেই কি বিদায়?(Chennai Super Kings)
তবে বিগত কিছু মরশুম ধরে স্টিফেন ফ্লেমিং ও সিএসকে কর্তৃপক্ষের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল বলে গুঞ্জন রয়েছে। একই সঙ্গে পরপর কয়েকটি মরশুমে দলের টানা ব্যর্থতার জেরে অবশেষে পারস্পরিক আলোচনার মাধ্যমেই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন স্টিফেন ফ্লেমিং। আর এরই সাথে অবসান ঘটল আইপিএলের একটি সোনালী যুগের।

স্টিফেন ফ্লেমিংকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা অন্যদিকে, স্টিফেন ফ্লেমিংকে ধন্যবাদ জানিয়ে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। খুব শীঘ্রই দলের নতুন প্রধান কোচের নাম ঘোষণা করা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।

