Kalyan Banerjee
Bengal Liberty : তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব যেন থামার নামই নিচ্ছে না (Kalyan Banerjee)। এবার ফের দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি আক্রমণ ক্যামাক স্ট্রিট, আইপ্যাক এবং অভিষেকের ঘনিষ্ঠ মহলকে। অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে তুললেন একাধিক অভিযোগ। একইসঙ্গে দাবি করলেন, একসময় অভিষেকের ছত্রছায়ায় থাকা নেতারাই এখন সবচেয়ে বেশি বিদ্রোহী হয়ে উঠেছেন। আরও একাধিক অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

‘ক্যামাক স্ট্রিটটা তৃণমূলকে শেষ করে দিল’ -কল্যাণ (Kalyan Banerjee)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সংগঠনের কাজের জন্য ক্যামাক স্ট্রিটে যাঁরা সুমিত রায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন, তাঁদের এখন পুলিশ ডেকে পাঠাচ্ছে। শুধু তাই নয়, ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। কল্যাণের বক্তব্য, সুমিত রায়ের কারণেই বহু তৃণমূল নেতা-কর্মী চাপে পড়েছেন। তাঁর কথায়, “ক্যামাক স্ট্রিটটা তৃণমূলকে শেষ করে দিল।”
Kalyan Banerjee : অভিষেকের ঔদ্ধত্যে ক্ষেপলেন কল্যাণ! বিদ্রোহী সাংসদের ভূমিকায়?

অভিষেকের বিরুদ্ধে সরব কল্যাণ (Kalyan Banerjee)
বিদ্রোহী বিধায়কদের সঙ্গে ক্যামাক স্ট্রিট ও আইপ্যাকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তিনি বহুবার আইপ্যাকের সমালোচনা করলেও তখন দলের কেউ পাশে দাঁড়াননি। বরং যাঁরা সেই সময় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছিলেন, তাঁরাই এখন অভিষেকের বিরুদ্ধে সরব। কল্যাণ বলেন, “আইপ্যাকের থেকে সব সুবিধা নিয়েছেন, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠা করেছেন। নিজেদের অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছেন। আজ তাঁরাই অভিষেকের বিরুদ্ধে বলছেন।”
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি বলেছিলেন, “অভিষেকের জন্যই দলের সর্বনাশ হয়েছে। ওঁ সম্মান দিতে জানে না। এত ঔদ্ধত্য। সময় থেকেও শিক্ষা পায়নি অভিষেক।”

আরও পড়ুন :
21 July : ব্রিগেডে আপত্তি কালীঘাট তৃণমূলের! ফাঁকা মাঠের ভয়েই কি ২১ জুলাই পালনে পিছিয়ে মমতা?

