Bengal Liberty : এনসিপিআইতে তৃণমূলের যে ২০ সাংসদ যোগ দিয়েছেন, তাদের বিরুদ্ধে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের এখনও নিষ্পত্তি হয়নি। তাই আসন্ন সংসদ অধিবেশনে এই ২০ জন সাংসদ যাতে ভোট দিতে না পারেন, তার জন্য এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, তৃণমূলের ২০ জন সাংসদ যারা এনসিপিআই-তে যোগ দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দায়ের করা অযোগ্যতার আবেদনগুলি এখনও নিষ্পত্তি হয়নি। তাই আসন্ন সংসদ অধিবেশনে ওই ২০ সাংসদক ভোটদানের অনুমতি যেন না দেওয়া হয়, লোকসভার স্পিকারের কাছে সেই দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, লোকসভায় তাঁদের পৃথক আসন ব্যবস্থার বিষয়টিও জরুরি ভিত্তিতে পুনর্বিবেচনার আবেদন করেছেন অভিষেক।
গতকালই এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে ময়দান তাঁবুতে দেখা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে শতাব্দী রায় তাঁকে আশ্বাস দিয়েছিলেন, ডিলিমিটেশন বিলে এনসিপিআই-এর ২০ জন সাংসদ সরকারের পক্ষে ভোট দেবেন। ২০ জন এনসিপিআই সাংসদের উদ্দেশ্যে হুইপ জারি করবেন কাকলি ঘোষ দস্তিদার। শনিবার এমনটাই জানিয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তারপরেই সংসদ অধিবেশন শুরু হওয়ার একদিন আগে রবিবার মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে।


