স্টালিন, পাওয়ারকে বোঝতে চেন্নাই, মুম্বইতে মমতা- রাহুলরা
স্টালিন, পাওয়ারকে বোঝতে চেন্নাই, মুম্বইতে মমতা- রাহুলরা

স্টালিন, পাওয়ারকে বোঝতে চেন্নাই, মুম্বইতে মমতা- রাহুলরা

Bengal Liberty : ডিলিমিটেশন বিলে সমর্থন করার থেকে বিরত রাখতে প্রথমে চেন্নাই ও পরে মুম্বই উড়ে গেলেন ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলে একদিকে যেমন রাহুল গান্ধী রয়েছেন, তেমনি অন্যদিকে ইন্ডিয়া জোটের শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। সোমবার লোকসভায় ডিলিমিটেশন বিল ও মহিলা সংরক্ষণ বিল পেশ হওয়ার কথা। তার আগে বিরোধী জোটকে এককাট্টা করতে তৎপর হয়েছেন মমতা-রাহুলরা।

এদিন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা প্রথমে গেলেন চেন্নাইতে ডিএমকে নেতা এম কে স্টালিনের সঙ্গে দেখা করতে। এরপর তাঁরা গেলেন মুম্বইতে। সেখানে দেখা করেন এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে। দুই দলের শীর্ষ নেতার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের। সোমবার যাতে ডিএমকে ও এনসিপি শরদের লোকেরা ডিলিমিটেশনের বিরুদ্ধে ভোট দেয়, সেজন্যই এই দৌত্য বলে ওয়াকিবহাল মহলের অভিমত। জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের প্রতিনিধি দলে মমতা, রাহুল ছাড়াও রয়েছেন সনিয়া গান্ধী, কে সি বেনুগোপাল, মল্লিকার্জুন খাড়্গে, সমাজবাদী পার্টি নেতা রাজীব রাই, সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি ও আরজেডির মিসা ভারতী। এছাড়াও উপস্থিত রয়েছেন তিন রাজ্য তেলেঙ্গানা, কেরালা ও কর্নাটকের মুখ্যমন্ত্রীরাও। শেষ পর্যন্ত স্টালিন ও শরদ পাওয়ারকে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা বোঝাতে পারেন কিনা এখন সেটাই দেখার। উল্লেখ্য, এই দুই দলই ডিলিমিটেশন বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।