Bengal Liberty : সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগে ‘ইন্ডিয়া’ জোটের জরুরি বৈঠকে যোগ দিতে ও রণকৌশল ঠিক করতে শনিবার রাতেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার সেখানে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে অংশ নেবেন মমতাও। সংসদের বিশেষ অধিবেশনের আগে দিল্লি পৌঁছে প্রস্তাবিত ডিলিমিটেশন বিল (আসন পুনর্বিন্যাস বিল)-কে ‘খারাপ বিল’ (গন্দা বিল) বলে তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল পেশ করতে চলেছে। এই বিল নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাবিত ডিলিমিটেশন বিলটিকে সরাসরি ‘খারাপ বিল’ বলে উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে সরব হন। শুধু তাই নয়, এই বিলের অধীনে আসন বিন্যাসের মেয়াদ ২০৫১ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিয়ে তিনি প্রশ্ন তোলেন তিনি। তিনি মন্তব্য করেন যে, ২০৫১ সাল পর্যন্ত আদৌ কে বেঁচে থাকবেন তা কেউ বলতে পারে না।
নারীশক্তি ও মহিলা সংরক্ষণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একরাশ ক্ষোভের সঙ্গে দাবি করে বলেন, ‘নারীশক্তির জন্য আমরাই সবচেয়ে বেশি লড়েছি। লোকসভার ভিতরে আমরা উপর হামলা চালানো হয়েছিল, মনে আছে? আমি যখন সাংসদ ছিলাম, সেই সময়ের ফুটেজ বের করে দেখুন! মহিলা সংরক্ষণ বিল তো আগেই পাশ হয়ে গিয়েছে।”
আরও খবর
একইসঙ্গে কিছুটা অসন্তোষের সুরেও তিনি এও জানান, লোকসভায় মহিলাদের একজোট করতে গিয়ে তাঁকে শারীরিক আক্রমণেরও শিকার হতে হয়েছিল। উল্লেখ্য, এদিন ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত না থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। কিন্তু কেন তিনি দিল্লি না আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাও কলকাতায় বসে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


