Bengal Liberty: তৃণমূল কংগ্রেসের অন্দরের যে অস্বস্তি ক্রমশ প্রকাশ্যে চলে আসছে, তা আর চাপা নেই। আর সেই অস্বস্তির কারণ যে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা স্পষ্ট। একের পর এক প্রবীণ নেতা দল বা নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। কেউ সরাসরি, আবার কেউ ঘুরিয়ে তৃণমূলের বর্তমান সংকটের জন্য অভিষেকের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন (Mamata Banerjee)। ইতিমধ্যে ববি, অরূপ, কেষ্ট কিংবা মদনের মতো নেতার সাথে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে ‘বাঘ’ বলে সম্বোধন করলেন এবং আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তাঁর সব দোষ মাফ।

অভিষেক কেন বাঘ? (Mamata Banerjee)
মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন, তাতে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ ধোপে টেকে না। অভিষেককে বাঘের সঙ্গে তুলনা করে মমতা যেন পরোক্ষে বুঝিয়ে দিলেন যে রক্তের সম্পর্কটাই তাঁর কাছে আগে!

যদিও বীরভূমের ‘বাঘ’ খ্যাত অনুব্রত মণ্ডল তাঁর তিহার জেলে যাওয়ার একমাত্র কৃতিত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দলের বর্তমান পরিস্থিতির জন্য অভিষেকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি, দলের একাধিক পুরনো নেতার দূরত্ব তৈরি হওয়া এই বিতর্ককে আরও উসকে দিয়েছে।
বিতর্কের কেন্দ্রে মমতা-অভিষেক

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “অভিষেক বাঘের মতো লড়ছে”, স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে দলের সমর্থকদের একাংশের দাবি, তদন্তের মুখে পড়া মানেই অপরাধী হওয়া নয়; অভিষেক ও তাঁর পরিবারের সদস্যদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে এবং তাঁরা সাহসের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই রাজনৈতিক লড়াইকে মান্যতা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পুরনো সহকর্মীদের তোলা সমস্ত অভিযোগ যেন এক ফুঁয়ে উড়িয়ে দিলেন।
আরো পড়ুন:-
https://bengalliberty.com/2026/07/15/abhishek-banerjee-36/


