Dudh Kumar Mondal
Dudh Kumar Mondal

Dudh Kumar Mondal : কোটাসুরে অবৈধ বালি পাচার রুখতে রাস্তায় কৃষিমন্ত্রী, আটক একাধিক ডাম্পার

Bengal Liberty : বীরভূমের ময়ূরেশ্বরে অবৈধ বালি পাচারের অভিযোগ ঘিরে ফের সরব হলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল (Dudh Kumar Mondal)। বৃহস্পতিবার সকালে ১১ নম্বর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে নিজেই বালি বোঝাই ডাম্পার থামিয়ে তদন্তে নামেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কোটাসুর বাজার সংলগ্ন এলাকা দিয়ে অতিরিক্ত বালি বোঝাই ও নম্বরবিহীন গাড়িতে অবৈধভাবে বালি পাচার চলছে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন অভিযানে নেমে একাধিক গাড়ি আটকে দেওয়া হয় (Dudh Kumar Mondal)।

Advertisement
Advertisement

স্থানীয়দের সঙ্গে রাস্তায় নেমে অভিযান (Dudh Kumar Mondal)

এদিন সকাল থেকেই কোটাসুর বাজারের কাছে ১১ নম্বর রাজ্য সড়কে স্থানীয় বাসিন্দাদের নিয়ে অবস্থান নেন কৃষিমন্ত্রী। অভিযোগ, একটি ডাম্পারে অবৈধভাবে বালি পাচার করা হচ্ছিল। পাশাপাশি আরও বেশ কয়েকটি গাড়িতে নিয়মের তুলনায় অতিরিক্ত বালি বোঝাই করা ছিল বলে দাবি করেন স্থানীয়রা। স্থানীয়দের আরও অভিযোগ, এই রাস্তায় চলাচলকারী বহু বালি বোঝাই গাড়িতে কোনও নম্বর প্লেট থাকে না। আবার যেসব গাড়িতে নম্বর প্লেট থাকে, তার অনেকগুলিই এতটাই অস্পষ্ট যে সহজে শনাক্ত করা যায় না। ফলে অবৈধ বালি পাচারের সঙ্গে জড়িত গাড়িগুলিকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ময়ূরেশ্বর থানার পুলিশ। আটক করা ডাম্পারটি পুলিশের হাতে তুলে দেন কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, অবৈধ বালি উত্তোলন ও পাচারের কারণে রাস্তার ক্ষতি হচ্ছে, দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তাই প্রশাসনের তরফে নিয়মিত নজরদারি ও কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/16/ram-mandir-3/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury