Ram Mandir
Bengal Liberty:
অযোধ্যার রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মহানা (Ram Mandir)। বুধবার তিনি বলেন, “যাঁরা মনে করছেন তাঁদের দেওয়া অনুদান চুরি হয়েছে, তাঁরা হয়তো প্রকৃত ভক্তি থেকে অনুদান দেননি।” তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত সকলকে চোর বলা ঠিক নয়।

অনুদান প্রসঙ্গে স্পিকারের দাবি
সতীশ দাবি করেন, ” আমাদের দেওয়া অর্থ মন্দির নির্মাণেই খরচ হয়েছে। রাম মন্দির তার প্রমাণ।” পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। তিনি জানিয়েছেন, ” মন্দিরে দান করা অর্থ কেউ কখনও ফেরত চায় না। কেউ যদি ফেরত চায়, তবে ফেরত দেওয়ার ব্যবস্থাও করা যেতে পারে। আমিও ভগবানকে অর্থ উৎসর্গ করেছি। আশা করছি, সেই অর্থ এই মন্দির নির্মাণে খরচ হয়েছে।”

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। মহানা বলেন, “সমাজে দান করা অর্থ কেউ কখনও ফেরত চায় না। কেউ যদি ফেরত চাইতে চান, তা তাঁদের ফেরত দেওয়ার ব্যবস্থাও করা যেতে পারে। আমি ভগবানের চরণে সামান্য অর্থ উৎসর্গ করেছি। আমার বিশ্বাস, সেই অর্থ এই মহৎ মন্দির নির্মাণের অংশ হয়েছে।” তিনি আরও বলেন, ” যাঁরা রামের জন্মভূমি আন্দোলনে যুক্ত ছিলেন, তাঁদের সবাইকে চোর বলা উচিত নয়। আমি নিজেও প্রথম থেকেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। চারশো বছরের মানুষের বিশ্বাস, ত্যাগ ও আত্মবলিদানের ফল এই মন্দির তৈরী।”

এদিকে, অনুদান আত্মসাতের অভিযোগে তদন্তকারী বিশেষ তদন্তকারী দল (SIT) প্রাথমিক তদন্তে নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থাপনায় একাধিক গাফিলতির কথা তুলে ধরেছে। রিপোর্টে বলা হয়েছে, টাকা গণনার সময় নিরাপত্তা বিধি মানা হয়নি, কর্মীদের তল্লাশি করা হয়নি, বিভিন্ন দানবাক্সের টাকা একসঙ্গে গণনা করা হয়েছে এবং আর্থিক নথি সংরক্ষণেও অনিয়ম ছিল। গত জুন মাসের প্রথম সপ্তাহে অভিযোগ সামনে আসার পরই উত্তরপ্রদেশ সরকার এসআইটি গঠন করে তদন্ত শুরু করে।

