Koel Mallick
Bengal Liberty: রথযাত্রার সকালে বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে বড় চমক। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় মনোনীত হওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর এই পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

সাংসদ হিসেবে কোয়েলের যাত্রা (Koel Mallick)
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী এবং রাজীব কুমারের সঙ্গে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়েছিল। রঞ্জিত মল্লিকের ভবানীপুরের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের পরেই এই সিদ্ধান্ত প্রকাশ্যে এসেছিল। এপ্রিল মাসে দিল্লিতে গিয়ে তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। শপথ নেওয়ার সময় কোয়েল এটিকে ‘মানুষের সেবা করার মহৎ দায়িত্ব’ হিসেবে অভিহিত করেছিলেন।

তৃণমূল থেকে দূরত্ব (Koel Mallick)
কোয়েল মল্লিককে এর আগে সেভাবে প্রকাশ্যে রাজনৈতিক মন্তব্য করতে দেখা যায়নি। ফলে এপ্রিল মাসে তাঁর তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছিলেন। বুধবার বিকেল পর্যন্ত রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে শাসকদলের সাংসদ তালিকায় তাঁর নাম থাকলেও, বৃহস্পতিবার সকাল থেকেই পরিস্থিতির বদল ঘটে।
বর্তমানে তৃণমূলে ভাঙনের খবর সামনে আসার পর, কোয়েলের এই ইস্তফা কি কোনো বিদ্রোহী শিবিরে যোগদানের ইঙ্গিত? নাকি তিনি পুরোপুরি রাজনীতি থেকে দূরত্ব তৈরি করতে চলেছেন? সেই উত্তর এখন সময়ের অপেক্ষায়।

