Bengal Liberty : একুশে জুলাইয়ের আগে আরও একজন হাত ছাড়লেন তৃণমূল কংগ্রেসের (Manish Gupta)। দল ছাড়ার ঘোষণা করলেন প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত। ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে যুব কংগ্রেস কর্মীদের উপর পুলিশি গুলিচালনার ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রসচিব হিসেবে মণীশ গুপ্তের নাম দীর্ঘদিন ধরেই বিতর্কে ছিল। পরে রাজনৈতিক পালাবদলের পর সেই মণীশ গুপ্তকেই দলে নিয়ে এসে বিধায়ক ও মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার, তৃণমূলের কঠিন পরিস্থিতির মধ্যেই দল ছাড়ার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানালেন তিনি। সংবাদমাধ্যমকে মণীশ গুপ্ত জানিয়েছেন, তিনি তৃণমূল ছাড়ছেন। তিনি আরও জানিয়েছেন তিনি রাজনৈতিক থেকেই সরে আসছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি। তাঁর বক্তব্য, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠাবেন তিনি (Manish Gupta)।

দলত্যাগের সিদ্ধান্ত জানিয়েই মুখ্যমন্ত্রীর প্রশংসা মনীশের কণ্ঠে (Manish Gupta)
২১ জুলাইয়ের শহিদ দিবসের আগেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের ইতি টানলেন প্রাক্তন আমলা ও প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের সঙ্গে আর নিজেকে যুক্ত রাখার কোনও অর্থ দেখছেন না। তাঁর কথায়, “এই দলটায় আমার আর কিছু করার নেই। তাই অযথা সময় নষ্ট না করে ছেড়েই দিলাম। পরে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেব।” শুধু দলত্যাগের ঘোষণা নয়, এদিন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও করেন মণীশ গুপ্ত। তিনি বলেন, “এখন যিনি মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী, তিনি অত্যক্ষ দক্ষ প্রশাসক। আশা করি, বাংলাকে তিনি নতুন উচ্চতায় নিয়ে যাবেন।” তবে এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হলেও, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মণীশ গুপ্ত।

আরও পড়ুন :
Koel Mallick: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, জল্পনা তুঙ্গে

