Sona Pappu
Sona Pappu

Sona Pappu: ইডির চার্জশিটে সোনা পাপ্পু, প্রবীণদের জমি দখলের অভিযোগে নতুন তথ্য

Bengal Liberty: 

জমি দখল ও তোলাবাজির মামলায় বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Sona Pappu)। প্রায় ১০০ পাতার চার্জশিটে সোনা পাপ্পুর বিরুদ্ধে ৩৭ কোটি ৭৬ লক্ষ ৭৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তদন্তের স্বার্থে প্রায় ২০০ জনের বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, সোনা পাপ্পু দীর্ঘদিন ধরে প্রভাব ও ক্ষমতার ব্যবহার করে প্রবীণ নাগরিকদের জমি দখল করতেন। এই কাজে তাঁকে সহযোগিতা করতেন প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সোনা পাপ্পুর।

Sona Pappu
Sona Pappu

১০০ পাতার চার্জশিট ইডির

আগেও একই মামলায় জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি। ওই দুই চার্জশিটে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগও উল্লেখ করা হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অভিযোগ, অস্ত্রটির লাইসেন্স ছিল তাঁর স্ত্রীর নামে এবং সেই লাইসেন্স পেতে জয় কামদার সাহায্য করেছিলেন। ইডির দাবি, ওই পিস্তল কেনার মাত্র ১৫ দিনের মধ্যেই রবীন্দ্র সরোবরের কাকুলিয়া রোডে সংঘর্ষের ঘটনা ঘটে।

Advertisement
Advertisement

ঘটনার পর থেকেই সোনা পাপ্পু গা-ঢাকা দেন। পরবর্তীতে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। তদন্তে আর্থিক লেনদেন, জমি দখল ও বেআইনি সম্পত্তি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে দাবি ইডির।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury