Siddiqullaha in Bankra Masjide
Siddiqullaha in Bankra Masjide

Siddiqullah in Bankra Masjid: বাঁকড়া মসজিদ স্থানান্তর ঘিরে কড়া নিরাপত্তা, কড়া সমালোচনা নওশাদের

Bengal Liberty:

পূর্ব ঘোষণা অনুযায়ী কলকাতা বিমানবন্দরের অভ্যন্তরে বাঁকড়া এলাকার ১৩৬ বছরের পুরনো মসজিদ স্থানান্তরকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর ও সংলগ্ন এলাকা। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা অশান্তি এড়াতে প্রশাসনের তরফে জারি করা হয়েছে ১৪৪ ধারা। একসঙ্গে চার বা তার বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে এলাকাজুড়ে মাইকিং করছে পুলিশ।

Advertisement
Advertisement

মসজিদ স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ‘জমিয়তে উলামা-ই-হিন্দ’-এর রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী এক বৃহৎ জমায়েতের ডাক দিয়েছিলেন। তাঁর সেই ঘোষণার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। শুক্রবার সকাল থেকে বাঁকড়া এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Siddiqullaha in Bankra Masjide
Siddiqullaha in Bankra Masjid

Siddiqullah

এলাকায় টহলদারির পাশাপাশি পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, “১৮৯০ সালে বাঁকড়া মসজিদটি নির্মাণ হয়েছিল, আর বিমানবন্দর তৈরি হয়েছে ১৯২৪ সালে। ফলে ‘বিমানবন্দর সংলগ্ন মসজিদ’ বলাটা ভুল, বরং বলা উচিত ‘মসজিদ সংলগ্ন বিমানবন্দর’। তবে যেহেতু বিমানবন্দরের নিরাপত্তা এবং রানওয়ে সম্প্রসারণের বিষয় রয়েছে, তাই মুখ্যমন্ত্রী যেন দুটি দিকই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করেন ও আলোচনায় বসেন।”

Advertisement
Advertisement

সিদ্দিকুল্লার জমায়েতের ডাকের জেরে সতর্ক প্রশাসন, মোতায়েন পুলিশ ও আধাসেনা(Siddiqullah in Bankra Masjid)

কয়েক দিন আগেই বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন ওই মসজিদটি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। তারই অংশ হিসেবে সেখানে আপাতত নিয়মিত নামাজ পাঠ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ, সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ছিল।

Siddiqullah

এদিকে দীর্ঘদিন ধরে বাঁকড়া এলাকার বাসিন্দারা পরিচয়পত্র দেখিয়ে বিমানবন্দরের নির্দিষ্ট প্রবেশপথ দিয়ে ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। তবে সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে সেই ব্যবস্থাও বন্ধ হয়ে গিয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্ক রয়েছে বিধাননগর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আইনশৃঙ্খলা বজায় রাখতে গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ  ‘কালারফুল বয়’- এর ‘ঘর’ ওয়াপসি! কালীঘাট শিবিরে আচমকা মদন

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury