CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : জিরো টলারেন্স মুর্শিদাবাদের দুর্ঘটনায়! সমবেদনা জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনায় ৪ জন স্কুল পড়ুয়া সহ ৫ জনের মৃত্যু হয়েছে  (CM Suvendu Adhikari)। ইতিমধ্যেই সাসপেন্ড করে গ্রেফতার করা হয়েছে গেটম্যানকে, পাশাপশি আরও এক রেখে কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। মৃতের পরিবারকে রেল কতৃপক্ষের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।” পাশাপশি এই ঘটনায় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

নিহতের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari)

মুর্শিদাবাদের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে নিহতদের পরিবার এবং আহতদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে দুর্ঘটনায় প্রাণ হারানো ছাত্রছাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “এমন অপূরণীয় ক্ষতির বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। এই কঠিন সময়ে সমগ্র রাজ্য শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছে।”
দুর্ঘটনার পরপরই প্রশাসনকে সর্বোচ্চ তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শুভেন্দুর কথায়, “আহতদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সবরকম সহায়তার ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি।” ইতিমধ্যেই মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পাশাপাশি জেলা শাসক ও পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে থেকে উদ্ধার ও ত্রাণকাজের তদারকি করছেন।

আহতদের চিকিৎসা নিয়ে কোনওরকম খামতি রাখা হবে না বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “চিকিৎসাধীন প্রত্যেক আহতকে সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. শরদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে চিকিৎসা ব্যবস্থার উপর নজর রাখছেন।” দুর্ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তাও স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই ঘটনায় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।” তাঁর দাবি, রেলওয়ের গেটম্যানকে ইতিমধ্যেই রাজ্য পুলিশ গ্রেফতার করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শেষে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁদের দায় প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

Advertisement
Advertisement

ঘটনার বৃত্তান্ত (CM Suvendu Adhikari)

দুর্ঘটনাটি ঘটে বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের ২৪এ/২ নম্বর রেলগেটে। শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ একটি ট্রেন যাওয়ার জন্য রেলগেট বন্ধ করা হয়েছিল। ট্রেনটি চলে যাওয়ার পর গেট খুলে দেওয়া হয়। তারপরই অপেক্ষা করতে থাকা যানবাহন রেললাইন পার হতে শুরু করে। ঠিক সেই সময় দ্রুতগতিতে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন এসে স্কুলগাড়ি ও এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়ে অন্তত ৮ জন খুদে পড়ুয়া। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে পাঠান।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। তাঁদের মধ্যে ২ জনই পড়ুয়া। আহতদের চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/17/school-van-accident-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury