SIR update
Bengal Liberty: হু হু করে বাড়ছে শহর কলকাতায় uncontactable-এর সংখ্যা। এই নিয়েই স্পষ্ট চিন্তার ভাঁজ নির্বাচন কমিশনের কপালে।
শহর কলকাতায় ভোটের হার ৫০ থেকে ৫৫ শতাংশ। অনেক প্রচেষ্টার পরও কমিশন ভোট বৃদ্ধিতে ব্যর্থ। এবার এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রেও সেই একই চিত্র দেখা গেল তিলোত্তমায়। রাজ্যের অন্যত্রে এসআইআর-এর কাজ যখন শেষ পর্যায়ে, তখন শহর কলকাতা নিয়ে বেশ চিন্তিত কমিশনের কপালে। কারণ বহু আবাসন থেকে শুরু করে বস্তি এলাকায় বারংবার যাওয়ার পরেও বুথ লেভেল অফিসাররা ভোটারদের দেখতে পাচ্ছেন না। যত সময় যত গড়াচ্ছে ততই যেন বেড়ে চলেছে uncontactable-এর সংখ্যা।
সংখ্যাটা প্রায় কত?(SIR)
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, গোটা রাজ্যে প্রায় ৩০ শতাংশের কাছাকাছি এই uncontactable এর সংখ্যা। উল্লেখ্য, খসড়া ভোটার তালিকায় এদের নাম থাকবে না।
