Ankush Hazra
Bengal Liberty: ২০২৬ এ আসতে চলেছে অঙ্কুশের এক নতুন সিনেমা যার নাম “নারীর চরিত্র বেজায় জটিল” যার ফার্স্টলুকের খবর অঙ্কুশ ইতিমধ্যেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল এর মাধ্যমে প্রকাশ করেছেন। বাংলা সিনেমায় দেব ও জিৎ জুটির পর যদি সব থেকে বেশি কেউ প্রাধান্য পায় সে হলো অঙ্কুশ হাজরা। বাংলা সিনেমায় এক্সপেরিমেন্টের অন্যতম রূপ হলো সে। একটা সময় আমরা তার তরফ থেকে দেখতে পেয়েছিলাম জামাই ৪২০,কেলোর কীর্তি,বলো দুগ্গা মাঈকী,ভিলেন,জুলফিকার এর মত অনেক মন মাতানো ছবি যেখানে যেমন ছিল কমেডি তেমনি ছিল রোমান্স আবার তেমনি ছিল হালকা একটু অ্যাকশন।
২০২০ পর থেকে অঙ্কুশের সিনেমা গুলোর উপর যেন ফ্লপের কালো ছায়া নেমে আসে তার এক্সপেরিমেন্টাল সিনেমা যেমন উত্তরণ,ভয়, সেভিংস একাউন্ট,এফআইআর,লাভ ম্যারেজ এবং অন্যতম বাংলার প্রথম মাস অ্যাকশন সিনেমা মির্জা এর ওপর। এখানে সর্বপ্রথম বলে রাখি যে বাংলা সিনেমায় প্রথম মাস অ্যাকশন কিন্তু আমরা মির্জা ছবির মাধ্যমে দেখতে পেয়েছিলাম। ঠিক ২০২৫ এ রক্তবীজ ২ তে অঙ্কুশকে খলনায়ক রূপে দেখে দর্শকরা প্রচণ্ড হারে প্রসংশা করে। উইন্ডোজ প্রোডাকশন এর সাথে তার এই মেলবন্ধন ব্লকবাস্টার প্রমাণিত হয়।তাই রক্তবীজ ২ এর মাধ্যমে মানুষের মন জয় করার পর অঙ্কুশ আবারও তার পুরনো ফর্মে ফিরে আসছেন তার নতুন সিনেমা নারী চরিত্র বেজায় জটিল এর মাধ্যমে। তবে দেখা যাক অংকুশের এই অ্যাকশন হিরো থেকে রোমান্টিক হিরো স্ট্যাটার্জি টা কতটা কার্যকর ভূমিকা পালন করে। যতবারই অঙ্কুশ কিছু এক্সপেরিমেন্ট করতে গেছে ততবারই সে ব্যর্থ হয়েছে।
অন্যদিকে মানুষ তাকে প্রচন্ড পরিমাণে ক্রিটিসাইজ করেছে যে অঙ্কুশের দ্বারা সিনেমা হয় না। তার এই পুরনো ফর্ম কি মানুষকে চুপ করাতে সক্ষম হবে সেটাই এখন দেখার।প্রশ্নটা ঠিক এই জায়গায় যে অঙ্কুশের এই মাস্টার স্ট্রোক কি মানুষের মন কেড়ে নিতে পারবে নাকি আবারও ফ্লপের ঘরে ১ নম্বর বাড়িয়ে দেবে?
