Fake CBI Arrest
Fake CBI Arrest

Fake CBI Arrest: হাবড়া থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই

Bengal Liberty: প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা হুগলি জেলা তৃণমূল সভাপতি অসিত মজুমদারের বাড়িতে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা তোলার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। ধৃতের নাম প্রকাশ রায়। হাবড়া থানা এলাকা থেকে চুঁচুড়া ও হাবড়া থানার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত (Fake CBI Arrest)

গত মাসের ২৯ তারিখ হুগলির চুঁচুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অসিত মজুমদার। তাঁর অভিযোগ ছিল, অভিযুক্ত প্রকাশ রায় দু’বার তাঁর বাড়িতে গিয়ে সিবিআই আধিকারিক পরিচয় দেয় এবং তাঁর ফাইল দিল্লির সিবিআই অফিসে চলে গেছে বলে দাবি করে। সেই মামলা থেকে বাঁচানোর নাম করে ১৭ লক্ষ টাকা দাবি করা হয় এবং তাকে দিল্লি নিয়ে গিয়ে কথা বলিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। পরবর্তীতে অসিতবাবুর বাড়িতে তার ছবি তোলা হচ্ছে বুঝতে পেরে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

Advertisement
Advertisement

তদন্ত ও গ্রেপ্তার (Fake CBI Arrest)

অভিযোগ পাওয়ার পরই চুঁচুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে। জানা যায়, ধৃত প্রকাশ রায়ের বাড়ি হাবড়া থানা এলাকায়। সোমবার সন্ধ্যায় চুঁচুড়া ও হাবড়া থানার যৌথ দল হাবড়া স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করে এবং রাতে চুঁচুড়ায় নিয়ে আসে। আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে।

Advertisement
Advertisement

পুরনো অপরাধের রেকর্ড (Fake CBI Arrest)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই অপরাধের রেকর্ড রয়েছে। ২০১৪ এবং ২০২১ সালে হাবড়া থানায় মাদক পাচার মামলাতেও তাকে গ্রেফতার করা হয়েছিল। শুধু সিবিআই পরিচয় দেওয়াই নয়, বিভিন্ন জায়গায় নিজেকে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়েও সে লোকজনদের হুমকি দিত বলে অভিযোগ।

আরও পড়ুনঃ সুশান্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভঙ্কর সরকার

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury