Bengal Liberty:
বাংলার পরিবহণ পরিষেবার উন্নয়নে বাস থেকে মেট্রো, এমনকি ওয়াটার মেট্রো—সব ক্ষেত্রেই বিশেষ নজর দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। তাঁর হাত ধরেই মঙ্গলবার উদ্বোধন হলো ৫০টি এসি বাস। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।

কসবায় পরিবহণ দপ্তরের অনুষ্ঠান থেকে ২৪টি রুটে মোট ৫০টি এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে গণপরিবহণ ব্যবস্থা শক্তিশালী করা এবং ইলেকট্রিক ও সিএনজি বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
ইলেকট্রিক যানবাহনে বিশেষ নজর Bus Service

সূত্র মারফত জানা গেছে, নতুন ও পুরোনো মিলিয়ে মোট ২৪টি রুটে এই বাসগুলি চলবে। শুভেন্দু অধিকারী আগে পরিবহণ মন্ত্রী থাকাকালীন চালু করা কিছু রুট—যেগুলি পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছিল—সেগুলি ফের চালু করা হয়েছে এবং কিছু রুটে বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে।
Bus Service

পরিবেশবান্ধব গণপরিবহণে জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আরও ইলেকট্রিক ও সিএনজি বাস আনা হবে। ইলেকট্রিক বাস কেনার খরচের ৬০ শতাংশ বহন করবে রাজ্য এবং ৪০ শতাংশ দেবে কেন্দ্র। কলকাতার পাশাপাশি অন্যান্য পরিবহণ নিগমের ডিপোতেও চার্জিং স্টেশন ও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে।
আরও পড়ুনঃ এক প্রতীক, দুই মঞ্চ! ভিড়ের লড়াইয়ে এগিয়ে মমতা

