Bengal Liberty : ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া (Weather Alert)। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এটাই শেষ নয়। দিনভর আকাশ মেঘলা থাকবে এবং যে কোনও সময় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি নামতে পারে। তাই জরুরি কাজ না থাকলে অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আর বেরোতেই হলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা বা বর্ষাতি (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিও হতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদীয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও দফায় দফায় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড় থেকে সমতল, উত্তরবঙ্গের প্রায় সব এলাকাতেই আকাশ মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির দাপট দেখা যেতে পারে। সার্বিকভাবে, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে আপাতত রাজ্যজুড়ে বর্ষার দাপট অব্যাহত থাকবে।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/22/return-of-sheikh-hasina/


