City Centre Metro Station
Bengal Liberty: সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি স্তম্ভে গভীর ফাটল দেখা দিয়েছে বলে মিডিয়ার একটি অংশে খবর প্রকাশিত হয়। এই ঘটনার পর মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার, উচ্চপদস্থ আধিকারিক এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

প্রাথমিক তদন্তের পর মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, স্তম্ভে যে ফাটলটি দেখা যাচ্ছে তা আসলে কেবল বাইরের ‘ক্ল্যাডিং’-এর (Cladding) ফাটল মাত্র। এর ফলে স্টেশনের মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি এবং স্টেশনটি সম্পূর্ণরূপে নিরাপদ রয়েছে। বর্তমানে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই এই ক্ল্যাডিংয়ের ফাটল মেরামতের কাজ করা হবে।

