CommonWealth Games 2026
Bengal Liberty
কমনওয়েলথ গেমসের প্রস্তুতির(CommonWealth Games 2026) অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগেই বড়সড় সমস্যায় পড়ল ভারতীয় বক্সিং দল।স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছেও অনুশীলন শুরু করতে পারছেন না ভারতীয় বক্সাররা। কারণ, দলের প্রয়োজনীয় সরঞ্জাম ও লাগেজ নির্ধারিত সময়ে পৌঁছায়নি। আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে গোটা শিবির।

গ্লাসগো পৌঁছেও অনুশীলনে বাধা(CommonWealth Games 2026)
ভারতীয় বক্সিং দল সম্প্রতি গ্লাসগো পৌঁছেছে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য।কিন্তু বিমান সংস্থার গাফিলতিতে দলের বেশ কয়েকটি লাগেজ, যার মধ্যে বক্সিং গ্লাভস, ট্রেনিং কিট এবং অন্যান্য জরুরি সরঞ্জাম ছিল, তা গন্তব্যে পৌঁছায়নি।

ফলে প্রথম দিনের অনুশীলন কার্যত ব্যাহত হয়। দলের কোচিং স্টাফ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে প্রতিটি অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই সমস্যা বক্সারদের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ(CommonWealth Games 2026)
ভারতীয় দলের ম্যানেজমেন্ট ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। দ্রুত লাগেজ পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও, সংবাদ প্রকাশের সময় পর্যন্ত সব সরঞ্জাম দলের হাতে এসে পৌঁছায়নি।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং প্রয়োজনে স্থানীয়ভাবে কিছু সরঞ্জামের ব্যবস্থা করা হতে পারে।
বড় প্রতিযোগিতার আগে বিপাকে ভারতীয় বক্সাররা(CommonWealth Games 2026)
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ভারতের বক্সারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতার ফলাফল ভবিষ্যতের আন্তর্জাতিক টুর্নামেন্ট ও বড় আসরের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। পালন করবে তার আগে এমন অপ্রত্যাশিত বিশৃঙ্খলা স্বাভাবিকভাবেই চাপ বাড়িয়ে দিল ভারতীয় শিবিরে। এখন সকলের নজর একটাই—সময়মতো সমস্ত সরঞ্জাম হাতে পেয়ে ভারতীয় বক্সাররা পূর্ণ প্রস্তুতিতে রিংয়ে নামতে পারেন কি না।


