Messi World Cup Final
Bengal Liberty
ফিফা বিশ্বকাপ শেষ হয়ে গেলেও তা(Messi World Cup Final) কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। এবার বিশ্বকাপ ফাইনাল ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক, আর তার সঙ্গেই ঘনীভূত হচ্ছে নতুন রহস্য।

বিতর্কিত বিশ্বকাপ ফাইনাল?(Messi World Cup Final)
আর্জেন্টিনা বনাম স্পেনের বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলের ব্যবধানে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে হারিয়ে স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে ফেরান তোরেসরা। পুরো ম্যাচে একেবারেই ম্লান ছিলেন লিওনেল মেসি ও তাঁর দল। হারের পর থেকেই প্রশ্ন উঠছে—যে দল অসাধারণ ফুটবল ও হার-না-মানা মানসিকতা নিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছাল, তারা কীভাবে এত সহজে পরাস্ত হলো?

মেসির ভাইরাল হওয়া ভিডিও(Messi World Cup Final)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, মাঠে নামার ঠিক আগে ড্রেসিংরুম থেকে সতীর্থদের নিয়ে বের হয়ে আসছেন অধিনায়ক লিওনেল মেসি।সেই সময় সতীর্থদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, “ভামোস মুচাচোস (চলো বন্ধুরা)। সবাই শান্ত থাকো। যা হয়েছে, সব ভুলে যাও। অন্য কিছু নয়, শুধু খেলাটার দিকেই মন দাও।”মেসির এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। ফাইনালের আগে ড্রেসিংরুমে ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়।

পুরো ম্যাচজুড়েই আর্জেন্টিনাকে চেনা ছন্দে পাওয়া যায়নি। তাদের খেলায় যেমন চরম নার্ভাসনেস দেখা গেছে, তেমনই ছিল অনীহার ছাপ। এরই মধ্যে ফাইনাল-পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালেনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ফাইনালের আগে আমাদের সঙ্গে অনেক কিছু ঘটেছে, যা আমরা প্রকাশ্যে আনতে পারব না।”
ব্যর্থতা আড়াল করতে নতুন বাহানা?(Messi World Cup Final)
আর্জেন্টিনা দলকে ঘিরে গোটা বিশ্বকাপজুড়েই ছড়িয়ে ছিল একাধিক বিতর্ক। প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ—বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়েনি তাদের। আর এখানেই প্রশ্ন উঠছে, হারের ব্যর্থতা মেনে না নিয়ে নজর ঘোরাতেই কি
নতুন বিতর্কের সৃষ্টি করছে আর্জেন্টিনা?(Messi World Cup Final)
কারণ, পুরো ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করার পরও মাথা উঁচু করেই দেশে ফিরেছে তারা। পাশাপাশি এই হারের দায় মহাতারকা লিওনেল মেসিও নিজের কাঁধে নেননি। ফলে ফুটবল বিশ্বে উঠছে নানারকম প্রশ্ন। অন্যদিকে, ভাইরাল হওয়া ভিডিওটির আদৌ কোনো সত্যতা আছে কি না, তা নিয়েও চলছে তীব্র জলঘোলা।

