Madan Mitra
Bengal Liberty
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে স্ক্যানারে মদন মিত্রের পরিবার (Madan Mitra)। ব্যাটম্যানের স্টিকার লাগানো গাড়ি, হাতে-গলায় ট্যাটু, দু’কানে দুল, ইডি দফতরে হাজির মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র। ২২ জুলাই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মদন মিত্রের ছোট ছেলে শুভঙ্কর মিত্র। মদন মিত্রের দুই ছেলের পাশাপাশি মদনের স্ত্রী অর্চনা মিত্রকে তলব করেছে ইডি। অন্য দিকে ২৯ জুলাই মদনকেও হাজিরা দিতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে।

কেন হাজিরা স্বরূপের? Madan Mitra
পূর্বেও মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছিলেন ইডি। বেশ কিছু নথি-সহ হাজিরার নির্দেশ। ১২৫ জনকে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, এমনটাই দাবি ইডির তরফ থেকে। আগে কামারহাটির তৃণমূল বিধায়কের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। দক্ষিণেশ্বর থেকে ভবানীপুর, মদনের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। শুভঙ্করের পর স্বরূপ হাজিরা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এ দিন তাঁকে তলব করা হয়।

