APDR
APDR

NEET Paper Leak Protest: নিট কাণ্ডে মৃত পড়ুয়াদের স্মরণ যাত্রায় বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তাল দিল্লি!

Bengal Liberty: নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস এবং তার জেরে আত্মঘাতী হওয়া পড়ুয়াদের স্মরণে দিল্লির গাঁধী স্মৃতির উদ্দেশে রওনা দিয়েছিলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদ ও নেতারা। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রা শুরুর ঠিকুতেই দিল্লি পুলিশের বাধার মুখে পড়তে হয় তাঁদের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাহুলের এক্স পোস্ট ও কর্মসূচি (NEET Paper Leak Protest)

এ দিন ‘তিস জানুয়ারি মার্গ’-এ অবস্থিত গাঁধী স্মৃতি ভবনে যাওয়ার আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স (যেটি আগে টুইটার নামে পরিচিত ছিল) হ্যান্ডলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, নিট প্রশ্নফাঁসের জেরে যে শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন এবং শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে পুলিশি অত্যাচারের শিকার হয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতেই এই যাত্রা। এই লড়াইয়ে ভারতের শিক্ষার্থীরা একা নন, গোটা বিরোধী শিবির তাঁদের পাশে রয়েছে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

Advertisement
Advertisement

পুলিশের ব্যারিকেড ও বাদানুবাদ (NEET Paper Leak Protest)

বৃহস্পতিবার বিকেলে রাহুলের বাংলোতে বিরোধী সাংসদরা বৈঠকের জন্য পৌঁছনোর পরই দিল্লি পুলিশ তৎপর হয়ে বাইরে ব্যারিকেড বসায়। বৈঠক শেষে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীরা তিনটি বাসে করে গাঁধী স্মৃতির উদ্দেশে রওনা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের তীব্র বাদানুবাদ শুরু হয়। পূর্বঘোষিত কর্মসূচি না হওয়ার অজুহাতে পুলিশ তাঁদের প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই ওই স্মৃতির উদ্দেশে রওনা দেন বিরোধী নেতারা।

Advertisement
Advertisement

স্মৃতিতে শ্রদ্ধা ও প্রিয়াঙ্কার অভিযোগ (NEET Paper Leak Protest)

গাঁধী স্মৃতিতে গিয়ে মৃত ছাত্রছাত্রীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাইরে বেরিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি অভিযোগ করেন, বুধবার রাতে যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ধর্না মঞ্চে হামলা চালিয়েছে দিল্লি পুলিশ। উল্লেখ্য, এর আগে সোমবার ছাত্র-যুবদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি দমনপীড়নের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোককল্যাণ মার্গের বাসভবনের সামনে ধর্নায় বসে আটক হয়েছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবসহ একাধিক বিরোধী নেতা-নেত্রী। রাজনৈতিক মহলের ধারণা, সেই ঘটনার রেশ ধরেই এ দিনও পুলিশের তরফ থেকে এমন কড়া তৎপরতা দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ মুম্বইয়ে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে তরুণীর প্রতিবাদের ঝড়, ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury