Suvendu Adhikari
Bengal Liberty
ডোরিনা ক্রসিংয়ে ২৪ জুলাইয়ের বিক্ষোভকে(Suvendu Adhikari) কেন্দ্র করে একাধিক মামলা দায়ের করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) মামলার পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের করা অভিযোগের ভিত্তিতে আরও পাঁচটি পৃথক এফআইআর নথিভুক্ত হয়েছে বলে সূত্রের খবর।

পুলিশের দাবি(Suvendu Adhikari)
অনুমতি ছাড়াই বিভিন্ন ছাত্র, যুব ও বামপন্থী সংগঠনের কর্মী-সমর্থকেরা ডোরিনা ক্রসিংয়ে জমায়েত হয়ে রাস্তা অবরোধ করেন এবং উস্কানিমূলক বক্তব্য দেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মী ও সাধারণ পথচারীদের লক্ষ্য করে জলের বোতল, জুতো, লাঠি ও পাথর ছোড়া হয়।

ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হন এবং দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। এই ঘটনার পর হেয়ার স্ট্রিট থানায় পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলাসহ মোট ছয়টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলা করেছেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও ক্যামেরাপার্সনরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।
বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)
এদিকে শনিবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রশ্নফাঁসকাণ্ডকে কেন্দ্র করে ধর্মতলার ঘটনার জেরে মোট সাতটি মামলা হয়েছে এবং তাতে গুন্ডা দমন আইনের ধারা যুক্ত করা হয়েছে। তাঁর দাবি, ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে—যাঁদের কেউই ছাত্র নন বা CPIM-এর সদস্য নন; বরং তাঁদের মধ্যে চারজন কুখ্যাত দুষ্কৃতী রয়েছেন। এই প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “এমন ব্যবস্থা নেব, এদের তিন পুরুষ মনে রাখবে।”


