Pakistan
Pakistan

Pakistan : সীমান্তে আত্মঘাতী হামলা: ১২ পাক সেনাসহ মৃত ১৫

Bengal Liberty

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার(Pakistan) পাখতুনখাওয়া প্রদেশে একটি যৌথ নিরাপত্তা চৌকিতে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১২ জন সেনাসদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (ISPR) এক বিবৃতিতে এই রক্তক্ষয়ী হামলার খবর নিশ্চিত করেছে।

Advertisement
Advertisement

অশান্ত পাকিস্তান(Pakistan)

আফগানিস্তান সীমান্তসংলগ্ন পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আবারও বড়সড় ধাক্কা খেল দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে প্রদেশের টাঙ্ক জেলায় সেনা ও পুলিশের একটি যৌথ তল্লাশি চৌকি লক্ষ্য করে ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। বিস্ফোরণের তীব্রতায় তল্লাশি চৌকিটি পুরো ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই ১২ জন পাক জওয়ানসহ ১৫ জনের মৃত্যু হয়।

Pakistan
Pakistan

যেভাবে চালানো হয় হামলা(Pakistan)

পাক সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল জঙ্গি ওই নিরাপত্তা চৌকিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। তবে কর্তব্যরত সেনাকর্মীদের তীব্র প্রতিরোধের মুখে তারা মূল ঘাঁটিতে ঢুকতে ব্যর্থ হয়। এরপরই জঙ্গিরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে তীব্র গতিতে এসে চৌকির সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা মারে। এতে এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং প্রাচীর ধসে পড়ে সেনা ছাউনিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দায় স্বীকার পাকিস্তানি তালেবানের(Pakistan)

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, তাদের এই বিশেষ অভিযানে মোট ৪ জন আত্মঘাতী বোমারু অংশ নিয়েছিল।
উল্লেখযোগ্য যে, ২০০৭ সাল থেকে টিটিপি পাকিস্তানের সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। পাকিস্তান সরকারের অভিযোগ, এই জঙ্গিরা প্রতিবেশী আফগানিস্তানের মাটিতে আশ্রয় নিয়ে পাকিস্তানের ওপর হামলার পরিকল্পনা করে; যদিও আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সব মিলিয়ে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে—তা নিয়ে চিন্তিত অভিজ্ঞ ভূ-রাজনৈতিক মহল।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury