Abhisekh banerjee post
Abhisekh banerjee post

Abhisekh Banerjee: সিজেপির আন্দোলনকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ অভিষেকের!

Bengal Liberty

সদ্য ঘটে যাওয়া ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে ফের সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় Abhisekh Banerjee। নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, “যাঁদের ভালোবাসা ও সমর্থনে তিনি আজ সফল, প্রয়োজনের সময় কি তিনি তাঁদের পাশে দাঁড়িয়েছেন? একটি দৃঢ়প্রতিজ্ঞ তরুণ প্রজন্ম বিশ্বের সবচেয়ে শক্তিশালী সরকারগুলিকেও নতি স্বীকার করতে বাধ্য করতে পারে।” নাম না করেই কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন অভিষেক।

.

বিধানসভা নির্বাচনে চরম পরাজয়ের পর চরম সঙ্কটে পড়েছে তৃণমূল। শনিবার, যন্তর মন্তরের সামনে সিজেপি সহ ছাত্র সংগঠনের দীর্ঘদিনের আন্দোলনের চাপে নতি স্বীকার করে পদত্যাগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। কার্যত, সিজেপির এই জয়কে হাতিয়ার করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক। তিনি আরও লেখেন, “যদি আমাদের করতালিতে যাঁরা জনপ্রিয়তা অর্জন করেছেন, তাঁরা গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর সাহস না দেখান, তাহলে হয়তো এবার আমাদের ভেবে দেখা উচিত — আমাদের করতালি আসলে কার প্রাপ্য।”

Abhisekh banerjee post
Abhisekh banerjee post

পরাজয় স্বীকারে নারাজ অভিষেক

দীর্ঘ পনেরো বছর ধরে তৃণমূলের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জর্জরিত হয়েছে বাংলা। ‘সেবাশ্রয়’, চাকরিহারা সমস্যা-সহ একাধিক ক্ষেত্রে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছিল। ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি হারানো এবং ‘সেবাশ্রয়’ প্রকল্পে পরিষেবার নামে দুর্নীতি ও জালিয়াতির মতো একাধিক অভিযোগে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাধারণ মানুষকে পাশে থাকার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বারবার।

Advertisement
Advertisement

গতকাল সিজেপি-র চাপে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের ঘটনাকে সামনে রেখে ফের জনসমর্থন পাওয়ার চেষ্টা চালান অভিষেক। পরোক্ষভাবে বিজেপির উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, “ইতিহাস যখন সাহসের ডাক দেয়, তখন নীরবতা কখনও নিরপেক্ষ হতে পারে না — নীরবতাও একটি সচেতন সিদ্ধান্ত।”

Advertisement
Advertisement

উল্লেখ্য, এক মঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) সমর্থন জানানোর কথা তুলে ধরেছিলেন। মমতার সেই বক্তব্য রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। এর ওপর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রবিরোধী পোস্ট নতুন জল্পনা সৃষ্টি করেছে। তবে সমালোচকরা প্রশ্ন তুলছেন, ক্ষমতায় থাকাকালীন এই ধরনের নীতিবাক্যের কথা কেন মনে পড়েনি সাবেক শাসকদলের নেতাদের?
ককরোচ জনতা পার্টির সাফল্যকে উদাহরণ হিসেবে ব্যবহার করে অভিষেকের এই পোস্টটি বর্তমানে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন তুলে দিয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury