census of india
census of india

SIR শেষই শুরু হবে জনগণনা, জানাল কেন্দ্র (census)

Bengal Liberty: ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে জোর দিয়েছে নির্বাচন কমিশন। হাজারও ব্যস্ততার মাঝে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হল, এসআইআর-এর পর হবে জনগণনা।

জেনে নিন কবে কত দফায়, কোন পদ্ধতিতে হবে আসন্ন জনগণনা(census)

জানা যাচ্ছে, দুই দফায় হবে জনগণনা। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে মধ্যে প্রথম দফার চলবে। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফার কাজ হবে।এছাড়াও থাকছে ডিজিটাল জনগণনা ও সেল্ফ-এনুমারেশনের বিশেষ ব্যবস্থা।

 

উল্লেখ্য, ভারতের প্রতি দশ বছরে একবার জনগণনা হওয়ার নিয়ম। কিন্তু শেষ জনগণনা হয়েছে ২০১১ সালে। করোনা আবহে ২০২১ সালের গণনা স্থগিত রাখা হয়।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury