Bengal Liberty
সংসদ ভবনের সামনে(Adhir Ranjan Chowdhury) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা গান্ধীর কথোপকথনকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের পেছনে কংগ্রেসের বড় ভূমিকা ছিল। অথচ ক্ষমতায় এসে তিনিই পরিকল্পিতভাবে কংগ্রেসকে দুর্বল করেছেন। একই সঙ্গে তিনি বলেন, আজ তৃণমূলের নেতারাই দল ছেড়ে অন্য দলে যাচ্ছেন, যা তাদেরই অতীত রাজনীতির ফল।

‘কংগ্রেসই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক পরিচয় দিয়েছে’ বলেন অধীর(Adhir Ranjan Chowdhury)
প্রিয়াঙ্কা গান্ধী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের প্রসঙ্গ টেনে অধীর রঞ্জন চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গের মানুষ জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেস থেকেই। তাঁর কথায়, “কংগ্রেস না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনৈতিক পরিচয় কখনও পেতেন না। যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো নেতার বিরুদ্ধে লড়াইয়ের সুযোগও কংগ্রেসই করে দিয়েছিল।” তিনি আরও দাবি করেন, রাজীব গান্ধীর সময়েই মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভাপতি হন এবং সেখান থেকেই তাঁর রাজনৈতিক উত্থান শুরু।
কংগ্রেসের সব পেয়েও শেষ পর্যন্ত কংগ্রেসের বিরুদ্ধেই লড়েছেন মমতা(Adhir Ranjan Chowdhury)
অধীরের অভিযোগ, কংগ্রেসের সমর্থন ও সুযোগ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে দল ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন। তাঁর বক্তব্য,”কংগ্রেসের সমর্থনে জিতেছেন, কংগ্রেসের নেতাদের সাহায্যে উঠে এসেছেন, পরে সেই কংগ্রেসকেই দুর্বল করার রাজনীতি করেছেন।”
আরও খবর

অধীর রঞ্জন চৌধুরীর দাবি, ২০১১ সালে পশ্চিমবঙ্গে সরকার গঠনের সময় কংগ্রেস এবং সোনিয়া গান্ধীর পূর্ণ সহযোগিতা পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সোনিয়া গান্ধী, প্রণব মুখোপাধ্যায়-সহ কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করেছিলেন। কিন্তু ক্ষমতায় এসেই তিনি কংগ্রেস নিধনের রাজনীতি শুরু করেন।” তাঁর অভিযোগ, কংগ্রেসের বিধায়ক ও নেতাদের দলে টানা, ভয় দেখানো, প্রলোভন দেওয়া এবং বিরোধী শক্তিকে দুর্বল করাই ছিল তৃণমূলের রাজনৈতিক কৌশল।
বর্তমানে তৃণমূল নিজেই ভেঙে খানখান(Adhir Ranjan Chowdhury)
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে অধীর বলেন, যেভাবে একসময় অন্য দলের নেতা ভাঙিয়ে তৃণমূল শক্তিশালী হয়েছিল, আজ সেই পরিস্থিতিরই উল্টো চিত্র দেখা যাচ্ছে। তাঁর কটাক্ষ, “যারা দল ভাঙানোর রাজনীতি করেছে, আজ তারাই নিজেদের দল ধরে রাখতে পারছে না। হুড়োহুড়ি করে নেতারা দল ছেড়ে চলে যাচ্ছেন।” তিনি আরও কটাক্ষ করে বলেন,

“যারা সাপের খেলা দেখায়, অনেক সময় তাদেরই সাপের কামড়ে মরতে হয়। আজ তৃণমূল সেই পরিস্থিতির মুখোমুখি।” প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যের প্রসঙ্গ টেনে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “প্রিয়াঙ্কা গান্ধী মজা করেই বলেছেন, তোমরা আজ যে অবস্থায়, একসময় আমাদের সঙ্গেও তাই করেছিলে। কথাটা সত্যি। এতে লুকোনোর কিছু নেই।” শেষে তিনি বলেন, রাজনীতি যদি আদর্শের হয়, তাহলে দল ভাঙানো, ভয় দেখানো বা ক্ষমতার জোরে সংগঠন বাড়ানোর বদলে মানুষের সমর্থন নিয়েই এগোনো উচিত। তাঁর দাবি, অতীতের সেই রাজনীতির ফলই আজ তৃণমূল কংগ্রেসকে ভোগ করতে হচ্ছে।



