PM Narendra Modi
PM Narendra Modi

PM Narendra Modi : মোদির ‘ভুয়ো’ ভিডিওতে ছেয়েছে সোশ্যাল মিডিয়া, মেটা কর্তার বিরুদ্ধে এফআইআর

Bengal Liberty : ভুয়ো এআই কন্টেন্টের জেরে এবার আইনি চাপে মেটা (PM Narendra Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে তৈরি একের পর এক বিভ্রান্তিকর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার অভিযোগে কড়া পদক্ষেপ করল পুলিশ। ফেসবুক ও ইনস্টাগ্রামে এই ধরনের কন্টেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ঘটনার জেরে নতুন করে প্রশ্ন উঠেছে এআই-নির্ভর ভুয়ো তথ্য রুখতে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির ভূমিকা নিয়ে (PM Narendra Modi)।

PM Narendra Modi
PM Narendra Modi

এআই কন্টেন্ট ঘিরে মেটার বিরুদ্ধে তদন্ত (PM Narendra Modi)

হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অভিযোগ, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি অসংখ্য এআই-নির্ভর ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ছে। কোথাও তাঁর নামে ভুয়ো ইস্তফাপত্র, কোথাও আবার বিতর্কিত বার্তা সম্বলিত পোস্ট ভাইরাল হচ্ছে। তদন্তকারীদের দাবি, সাধারণ মানুষ এই কন্টেন্টের সত্যতা যাচাই করতে না পেরে বিভ্রান্ত হচ্ছেন। সেই কারণেই মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ভুয়ো কন্টেন্টের উৎস খোঁজা হচ্ছে। কারা এই ছবি ও ভিডিও তৈরি করছে, কী উদ্দেশ্যে আপলোড বা শেয়ার করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এআই-তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট রুখতে মেটার নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তাও তদন্তের আওতায় রয়েছে।

Advertisement
Advertisement

ফের আইনি চাপে সংস্থা (PM Narendra Modi)

এর আগে এই ঘটনায় মেটার প্রতিনিধিদের তলব করেছিল হায়দরাবাদ পুলিশ। এআই-ভিত্তিক ভুয়ো কন্টেন্টের প্রসার ঠেকাতে সংস্থার কী পদক্ষেপ রয়েছে, তা নিয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই সংস্থার ভারতীয় প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি জনপ্রিয় ভিডিও মেটা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিজেপির একাধিক নেতা প্রকাশ্যে মেটার সমালোচনা করেন। পরে কেন্দ্রীয় সরকারের তলবের পর মেটা ভুল স্বীকার করে বলে জানা যায়। সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, প্রধানমন্ত্রী-সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের পোস্ট যাতে ভুলবশত সরিয়ে না যায়, তার জন্য অতিরিক্ত নজরদারি ও প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মধ্যেই ফের চাপ বাড়ল মেটার

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/31/narendra-modi-23/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury