Bengal Liberty: দেশজুড়ে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালের নিট (NEET) পরীক্ষার পর এবার ওড়িশা পিজি মেডিকেল পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ার ঘটনা তুলে ধরে এক্স (X) হ্যান্ডেলে কড়া ভাষায় কেন্দ্রকে বিঁধেছেন তিনি।

ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি (Abhishek Banerjee)
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে অভিষেক জানান, প্রশ্নফাঁস এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বর্তমান সরকারের শিক্ষাব্যবস্থার প্রধান রূপ হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন রাত জেগে পরিশ্রম করা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন এভাবে বারবার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্রতিটি প্রশ্নফাঁসের পেছনে থাকে একটি পরিবারের বড় ত্যাগ ও চরম অনিশ্চয়তা।

সরকারের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন (Abhishek Banerjee)
“নতুন ভারত” গড়ার প্রতিশ্রুতি দিলেও সরকার আদতে নতুন এক ধারা তৈরি করেছে— যেখানে পরীক্ষা ফাঁস হয়, ক্ষোভ জমে, তদন্ত হয়, আর তারপর আবার সবকিছু ভুলে যায়। যুবসমাজ বারবার প্রতারিত হলেও সরকার কেন এর আসল দায় নিচ্ছে না, তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন তিনি।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/07/31/transport-scam-west-bengal/


