Bengal Liberty
শনিবারের ডার্বি তে ১-০ গোলে হারার পর থেকেই(East Bengal) সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন খোদ দলের প্রধান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। কিন্তু ডার্বির ব্যর্থতা কে ভুলে গিয়ে স্মরণীয় অসাধারণ প্রত্যাবর্তন ঘটালো লাল হলুদ শিবির সিআইএসএফ প্রটেক্টরসের বিরুদ্ধে ৮-০ গোলে জয়ী তুলে নিল ইস্টবেঙ্গল। পুরো ম্যাচেই লাল হলুদের দাপুটে ফুটবল সঙ্গে পিভি বিষ্ণুর হ্যাটট্রিক সব মিলিয়ে ডুরান্ড কাপের প্রতিযোগিতায় শুধুমাত্র অংশগ্রহণ করতে আসেনি সেটা আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আইএসএল জয়ী ইস্টবেঙ্গল একেই হয়ত বলে আধিপত্য বোঝাই রেখে জয়।

সিআইএসএফ কে উড়িয়ে দিল লাল – হলুদ(East Bengal)
এইদিন ঘরের মাঠে দুর্দান্ত শুরু করেছিলো ইস্টবেঙ্গল পরপর গোল আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়েই গোলের বন্যা বিষ্ণুর চমৎকার হ্যাটট্রিক পুরোপুরি ধরাসাহী সিআইএসএফ ব্রিগেড ৮-০ গোলের রাজকীয় জয়ের পাশাপাশি গ্রুপ – এ পয়েন্টস টেবিলেও গোল পার্থক্যর দরুন অনেকটাই এগিয়ে গেল বিষ্ণুরা। দক্ষিণ ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে এই জয় দল কে অতিরিক্ত আত্মবিশ্বাস জোগাবে তা বলায় বাহুল্য শেষ অবধি কার মাথায় উঠে ডুরান্ডের শিরোপা সেই দিকেই থাকবে সকলের নজর।

আরও খবর


