BJP MP meeting with PM Modi
Bengal Liberty: সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীনই বাংলার BJP সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠকে বারংবার SIR এর প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রীর কন্ঠে। পাশাপাশি বৈঠকে খগেন মুর্মুর ওপর হামলার বিষয়টিও উত্থাপিত হয়।
বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয়েছিল প্রধানমন্ত্রী এবং বাংলার সাংসদদের বৈঠক। প্রসঙ্গত, ২০২৬ সালেই অনুষ্ঠিত হতে চলেছে বাংলার বিধানসভা নির্বাচন। SIR অবশ্য নির্বাচনের আগেই দামামা বাজিয়ে দিয়েছে বলাই বাহুল্য। এই আবহে রাজ্যের ভোট নিয়ে নেতাদের সঙ্গে মতামত বিনিময় করেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, (BJP MP meeting with PM Modi)
বাংলার BJP সাংসদদের কাছে প্রধানমন্ত্রীর চেয়েছেন, যেভাবে রাজ্যের দুর্নীতি-আইনশৃঙ্খলার অবনতি এবং অপরাধ নিয়ে লড়াই চলছে, তা যেন নির্বাচনে পূর্ণতা পায়। বাংলার বিধানসভা নির্বাচনে জিততে হবেই বলে দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, ‘আপনারা অনেকদূর এগিয়ে গিয়েছে। শাসকদলের বিরুদ্ধে বাংলায় এভাবেই লড়াই জারি রাখতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে যেন বিধানসভা নির্বাচনে আমরাই জিতি।’
রাজ্যে SIR প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক মহল উত্তপ্ত, সেই আবহে বাংলার সকল BJP সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই ধরা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এই বৈঠক থেকে কিছু টিপস দিয়েছেন বলেই অনুমেয়।
বৈঠকে ছিলেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং অন্যান্যরা। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ১২ জন BJP বিধায়ক রয়েছেন। রাজ্যসভায় রয়েছে ২ জন। প্রত্যেকেই বৈঠকে ছিলেন বলে খবর। সেখানেই রাজ্যের সাংসদদের থেকে প্রধানমন্ত্রী জানতে চান খগেন মুর্মুর ওপর হামলার বিষয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাকি বিজেপি সাংসদরা অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের মাধ্যমে বাংলার বিজেপি নেতা-কর্মীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে।
এত কিছুর মধ্যেই জানা যাচ্ছে, ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। SIR আবহে রাজনৈতিক উত্তাপ উত্তরোত্তর বেড়েই চলেছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। এহেন পরিস্থিতিতে মোদীর সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের বৈঠক এবং অমিত শাহের সঙ্গে শুভেন্দুর সম্ভাব্য বৈঠক তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে।
