Siddhivinayak Temple
Siddhivinayak Temple

Siddhivinayak Temple: সিদ্ধিবিনায়কে বছরে ১৮ কোটি টাকা চুরি! বিস্ফোরক দাবি রাজ ঠাকরের

Bengal Liberty: দেশের ধর্মীয় স্থানগুলির দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) প্রধান রাজ ঠাকরে। তাঁর দাবি, মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরের দানবাক্স থেকে প্রতি বছর প্রায় ১৮ কোটি টাকা চুরি বা আত্মসাৎ করা হতো। শুধু তাই নয়, এর পাশাপাশি অযোধ্যার রাম মন্দিরে ১,৪০০ কোটি টাকা চুরির গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। এই সমস্ত ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে প্রকাশ্যে জবাব দেওয়ার দাবি জানিয়েছেন এই রাজনৈতিক নেতা।

Advertisement
Advertisement

কীভাবে সামনে এল এই চুরি? (Siddhivinayak Temple)

শনিবার নিজের দলের ছাত্র সংগঠনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ ঠাকরে জানান, মন্দির ট্রাস্টের কয়েকজন ট্রাস্টি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির তথ্য তুলে ধরে তিনি বলেন, চুরি ধরা পড়ার আগে মন্দিরের সাপ্তাহিক প্রণামীর আয় ৫০ লক্ষ টাকারও কম ছিল। কিন্তু চোর ধরা পড়ার পর সেই আয় একলাফে বেড়ে সোজা দেড় কোটি টাকায় গিয়ে পৌঁছায়

Advertisement
Advertisement

মন্দির ট্রাস্ট ও পুলিশের পদক্ষেপ (Siddhivinayak Temple)

এই অভিযোগের পর সাফাই দিয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান তথা একনাথ শিন্ডে শিবিরের নেতা সদা সরবণকর জানিয়েছেন, অনুদানের অর্থ চুরির অভিযোগে ইতিমধ্যেই মন্দিরের ৯ জন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ এবং প্রয়োজনীয় মামলা রুজু করে তদন্ত চলছে। ট্রাস্টের কড়া পদক্ষেপের ফলেই মন্দিরের আয় অনেক বেড়েছে। যেখানে দুই বছর আগে বার্ষিক আয় ছিল ১১৪ কোটি টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৮২ কোটি টাকায়। অন্যদিকে, অযোধ্যার রাম মন্দিরের চুরির ঘটনাতেও পুলিশ তদন্ত চালাচ্ছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/02/deepika-padukone/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury