Abhisekh Banerjee
Abhisekh Banerjee

Abhisekh Banerjee: চোখের চিকিৎসায় বিদেশযাত্রা! অভিষেকের মামলায় দ্রুত শুনানির নির্দেশ

Bengal Liberty

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি হতে চলেছে কলকাতা হাই কোর্টে (Abhisekh Banerjee)। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বুধবার দিনের শুরুতেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটির বিশেষ শুনানি হবে।

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারকে এজলাসে ডেকে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সংবাদমাধ্যমে দেখেছি বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনটি সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই বুধবার দিনের শুরুতেই মামলাটির শুনানি হবে।

Abhisekh Banerjee
Abhisekh Banerjee

বিদেশ যাওয়ার আবেদন Abhisekh Banerjee

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার ডিভিশন বেঞ্চ বিষয়টি ফের হাই কোর্টে পাঠিয়ে দ্রুত শুনানির পরামর্শ দেয়। এর আগে হাই কোর্টে মামলার শুনানির সময় বিচারপতি জানতে চেয়েছিলেন, অভিষেক কলকাতার কোনও হাসপাতালে চোখের চিকিৎসার জন্য পরামর্শ নিয়েছেন কি না। অভিষেকের আইনজীবীর দাবি ছিল, তাঁর মক্কেলের চিকিৎসা প্রক্রিয়া ইতিমধ্যেই আমেরিকায় চলছে।

Advertisement
Advertisement

অন্যদিকে, অভিষেকের বিদেশযাত্রায় শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে রাজ্য। রাজ্যের আইনজীবীর দাবি, অভিষেকের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত চলছে। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তবে হাই কোর্টের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল, প্রথমে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে অভিষেককে চোখের পরীক্ষা করাতে হবে। হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

Advertisement
Advertisement

শীর্ষ আদালতের নির্দেশের পর এবার বুধবার হাই কোর্টের শুনানিতে স্পষ্ট হতে পারে, চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না। এখন সেই দিকেই নজর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury