Bengal Liberty: মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে একটি অনুষ্ঠানে গিয়ে বর্তমান প্রজন্মের শক্তি ও প্রভাব নিয়ে বড় মন্তব্য করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রধান অভিজিৎ দিপকে। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবতের জেন-জি ও জেন আলফা-র সঙ্গে মেলামেশা বা আলোচনার বিষয়টির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, দেশের যুবসমাজ এখন এতটাই শক্তিশালী যে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও গভীর রাতে রিল পোস্ট করতে বাধ্য করেছে। আর ঠিক সেই কারণেই এখন মোহন ভাগবতও জেন-জি প্রজন্মের সঙ্গে যোগাযোগ বা মেলামেশা করতে চাইছেন।

তরুণ প্রজন্মের শক্তির জয়গান (Abhijeet Dipke)
অভিজিৎ দিপকে বোঝাতে চেয়েছেন যে আজকের দিনে দেশের তরুণ প্রজন্ম বা জেন-জি সমাজের প্রভাব এতটাই বেশি যে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও নীতিনির্ধারকদেরও তাদের পছন্দ-অপছন্দ এবং মানসিকতাকে গুরুত্ব দিতে হচ্ছে। যুবসমাজের এই ক্রমবর্ধমান ক্ষমতা এবং সচেতনতাই যে দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনছে, সেকথাই স্পষ্টভাবে তুলে ধরেছেন সিজেপি প্রধান।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/04/sushmita-dev-bjp/


