Bengal Liberty
বর্ষার দাপট অব্যাহত। ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।(Weather Update) আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া
আরও খবর
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে। এই তিন জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারের বেশি অতি অতি ভারী বৃষ্টিও হতে পারে। এই তিন জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
কালিম্পং ও কোচবিহারের এক বা দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরেও কয়েকটি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার এক বা দু’টি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত স্বস্তি নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন – সিঁথিতে সিঁদুর, কপালে টিকা! ফের কটাক্ষের মুখে নুসরত


