Nusrat Jahan
Nusrat Jahan

Nusrat Jahan: সিঁথিতে সিঁদুর, কপালে টিকা! ফের কটাক্ষের মুখে নুসরত

Bengal Liberty 

সোশ্যাল মিডিয়ায় উজ্জয়ন মহাকাল মন্দিরে নুসরত জাহানের ছবি ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে (Nusrat Jahan)। সঙ্গিনীর একাধিক ছবি ভাগ করে নেন অভিনেতা যশ দাশগুপ্ত। মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে প্রশংসার চেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। ধর্মের প্রসঙ্গ টেনে নুসরতকে কটাক্ষ করতে দেখা যায় নেটিজেনদের একাংশকে।

Nusrat Jahan
Nusrat Jahan

সমালোচনার মুখে অভিনেত্রী Nusrat Jahan

ছবিগুলিতে নুসরতকে গোলাপি সালোয়ার, সিঁথিতে সিঁদুর, কপালে মহাকালের টিকা পরা অবস্থায় দেখা যায়। যশও নিজের পোস্টে ‘হর হর মহাদেব’ লিখে ছবি শেয়ার করেন। এরপরই এক নেটিজেন প্রশ্ন তোলেন, একজন মুসলিম হয়েও নুসরত কীভাবে কপালে মহাকালের টিকা পরলেন। যদিও অভিনেত্রীর ফ্যানেদের দাবি, ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা উচিত। তবু কটাক্ষ করতে পিছপা হয়নি নেটিজেনরা। তবে সমালোচনার মুখে নুসরত নতুন নয়। এর আগেও দক্ষিণেশ্বর মন্দিরে শাঁখা পলা পরে পুজো দেওয়ার সময় কিংবা তিরুপতি বালাজি মন্দির দর্শনের সময় একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। বরাবরই ঈদ, দুর্গাপুজো, রথযাত্রা, দীপাবলি, বড়দিন সব ধর্মের উৎসবই সমানভাবে পালন করতে দেখা গিয়েছে নুসরতকে। মহাকাল মন্দিরে সফর নিয়ে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে।

Advertisement
Advertisement

ব্যক্তিগত জীবনেও কম ঝক্কির মুখোমুখি হননি অভিনেত্রীকে। নিখিল জৈনের সঙ্গে ডিভোর্স, দ্বিতীয়বার সংসার, বর্তমানে তাদের ছেলে ঈশানকে নিয়ে একসঙ্গেই সংসার করছেন এই তারকা জুটি। সম্প্রতি তাদের অভিনীত, প্রযোজিত ছবি ‘আড়ি’ মুক্তি পেয়েছে। অন্যদিকে ‘ও মন ভ্রমণ’ ছবির ঘোষণা হলেও, সেই প্রকল্প নিয়ে এখনও নতুন কোনও আপডেট সামনে আসেনি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury