Bengal Liberty: রাজ্যে সরকার পরিবর্তনের জেরে এবার বড়সড় রদবদল ঘটল নৈহাটির শতাব্দী প্রাচীন বড়মা মন্দিরের পরিচালন কমিটিতে।পুরনো কমিটি ভেঙে দেওয়ার দীর্ঘ মাস দুয়েক পর অবশেষে ২১ সদস্যের পরিচালনা কমিটি এবং ৮ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বারাকপুর মহকুমার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এইচ এস পাঠককে। এছাড়া সহ-সভাপতি হয়েছেন মদন বিশ্বাস এবং যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কমলকৃষ্ণ ঘোষ ও তাপস ভট্টাচার্য। তবে পুরনো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য পদ হারিয়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ যুগ্ম সম্পাদকের দায়িত্বে এসেছেন। আগের কমিটির বহু পরিচিত মুখ ও সদস্যদের এই নতুন কমিটিতে জায়গা দেওয়া হয়নি।

অন্যদিকে, উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হয়েছেন শর্মিষ্ঠা দে এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র। এই কমিটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বচ্ছ্বভাবে মন্দির পরিচালনা করাই তাদের মূল লক্ষ্য বলে দাবি করা হয়েছে।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/06/standing-committees/


