Bengal Liberty
হাতে অস্ত্রোপচারের(Suvendu Adhikari) পর কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বিশিষ্ট অভিনেতা ও বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী। শুক্রবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী জানান, মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। সবকিছু ঠিক থাকলে শুক্রবার বিকেলেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও তিনি জানান।

সোশ্যাল মিডিয়ায় আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর(Suvendu Adhikari)
হাসপাতাল থেকে বেরিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টেও মিঠুন চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা এবং বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয় শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তাঁর সঙ্গে কথা বলেছি এবং শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। করুণাময় ঈশ্বরের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হাতে অস্ত্রোপচারের জন্য মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আরও খবর



