Bengal Liberty
রক্ত সংগ্রহকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বেসরকারি ব্লাড ব্যাংক (Kolkata High Court)। পাড়ায় পাড়ায় বা হাসপাতালের বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহে রাজ্যের নির্দেশিকাকে চ্যালেঞ্জ। সেই মামলাতেই এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল আদালত।শুক্রবার মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। রাজ্যের নির্দেশিকা অনুযায়ী, ১ আগস্ট থেকে হাসপাতাল বা নির্দিষ্ট পরিকাঠামোর বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ করা যাবে না। এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করে মামলা দায়ের করে ওই বেসরকারি ব্লাড ব্যাংক।

রাজ্যের কাছে রিপোর্ট তলব
মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও জানতে চেয়েছেন, এই বিষয়ে রাজ্যের তদন্ত বা পদক্ষেপ বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। আদালতের তরফে রাজ্যকে পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ আগস্টের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। এরপর আগামী ১৯ আগস্ট মামলাটির পরবর্তী শুনানি রয়েছে।
আরও খবর

পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের মাধ্যমে দীর্ঘদিন ধরে রক্ত সংগ্রহ করে আসা বিভিন্ন সংগঠন ও ব্লাড ব্যাংকের ক্ষেত্রে রাজ্যের এই নির্দেশিকার প্রভাব পড়তে পারে। সেই নির্দেশিকার বৈধতা ও বাস্তবায়ন নিয়েই এখন আদালতের নজর।


