Rajpal Yadav
Rajpal Yadav

Rajpal Yadav: ঋণ শোধে ব্যর্থ! রাজপাল যাদবের পৈতৃক বাড়িতে নিলামের নোটিশ

Bengal Liberty

চলতি বছরটা যেন একের পর এক সমস্যায় কাটছে অভিনেতা রাজপাল যাদবের (Rajpal Yadav)। আর্থিক সংকটের জেরে আদালতে মামলা, জেলযাত্রার পর এবার পৈতৃক বাড়ি হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে অভিনেতার। সূত্রের খবর, উত্তরপ্রদেশের শাহজাহানপুরে রাজপাল যাদবের পৈতৃক বাড়ি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বাড়িতে নিলামের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

Rajpal Yadav
Rajpal Yadav

বাড়ি নিলামের পথে

জানা গিয়েছে, প্রায় ১৬.৬১ কোটি টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে রাজপাল যাদবের বিরুদ্ধে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বই শাখা থেকে রাজপালের স্ত্রী রাধা যাদব এবং তাঁর মা গোদাবরীর নামে এই ঋণ নেওয়া হয়েছিল বলে খবর। নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধ না হলে বাড়িটি ব্যাঙ্কের দখলে চলে যেতে পারে বলে জানা গিয়েছে। এর আগেও একই কারণে রাজপালের পৈতৃক বাড়ি নিলামে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় ব্যাঙ্কের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সাময়িকভাবে মিটিয়ে নিয়েছিলেন অভিনেতা। পরবর্তীতে ঋণ পরিশোধের জন্য সময়সীমা দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা মেটানো সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। এরপরই ফের নিলামের নোটিশ জারি করেছে ব্যাঙ্ক।

Advertisement
Advertisement

অন্যদিকে, ৯ কোটি টাকার চেক বাউন্স মামলাতেও আইনি সমস্যায় রয়েছেন রাজপাল যাদব। এই মামলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁকে ১১ দিন তিহার জেলে থাকতে হয়েছিল। পরে জামিন পেলেও আদালতের নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলার নির্দেশ ছিল। সেই শর্ত লঙ্ঘনের অভিযোগে জুলাই মাসে ফের তাঁকে তিন মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হয় বলে জানা গিয়েছে। একদিকে আদালতের মামলা, অন্যদিকে বিপুল ঋণের বোঝা – সব মিলিয়ে ফের বড়সড় আর্থিক সংকটের মুখে অভিনেতা। আগামী দিনে কীভাবে এই বিপুল পরিমাণ ঋণ পরিশোধ করে পৈতৃক বাড়ি রক্ষা করবেন রাজপাল যাদব, এখন সেদিকেই নজর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury