Urmila Matondkar
Urmila Matondkar

Urmila Matondkar: প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের মাঝেই রহস্যজনক বার্তা উর্মিলার

Bengal Liberty: বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar)-এর প্রাক্তন স্বামী মহসিন আখতার মীর সম্প্রতি তাঁর দ্বিতীয় বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর ঠিক সেই সময়ই উর্মিলার একটি রহস্যজনক পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Advertisement
Advertisement

২০১৬ সালে মহা সমারোহে অভিনেতা-ব্যবসায়ী মহসিন আখতারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন উর্মিলা। কিন্তু দীর্ঘ ৮ বছর সংসার করার পর ২০২৪ সালে মুম্বই কোর্টে তাঁদের ডিভোর্সের আবেদন জমা পড়ে। এরপর চলতি বছরের জুন মাসে মহসিন তাঁর দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ্যে আনেন এবং সম্প্রতি তাঁর রিসেপশনের কিছু সুন্দর ছবিও শেয়ার করেন। স্ত্রীর প্রশংসায় মহসিন লেখেন যে তিনি তাঁর জীবনে ‘শান্তি’ ও ‘ঘর’ খুঁজে পেয়েছেন।

Advertisement
Advertisement

এদিকে প্রাক্তন স্বামীর বিয়ের এই উদযাপনের মাঝেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা শেয়ার করেন উর্মিলা। সেখানে তিনি লিখেছেন, “ভালোবাসা, বিশ্বস্ততা এবং সময়ের মতো দামি জিনিসগুলোই আমার পছন্দ।” উর্মিলার এই গোপন ও ইঙ্গিতপূর্ণ বার্তাটি নিয়ে এখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/11/kunal-ghosh-34/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury