Bengal Liberty: দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে এক তাৎপর্যপূর্ণ ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল বিপ্লব এবং যুবশক্তির অগ্রগতির বার্তার পাশাপাশি তাঁর বক্তব্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন প্রসঙ্গ। বিশেষ করে পাকিস্তান এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এদিন অত্যন্ত কঠোর ভাষায় হুঙ্কার ছেড়েছেন রাষ্ট্রপতি।
সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি (Droupadi Murmu)
ভাষণের শুরুতেই দেশের সশস্ত্র বাহিনীর বীরত্বের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতারা যতই লুকিয়ে থাকার চেষ্টা করুক না কেন, তাদের পরিণাম ভুগতেই হবে। বিগত দিনে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ভুল ও কড়া জবাব দিয়েছে, তা গোটা বিশ্ব দেখেছে। জঙ্গিরা মাথাচাড়া দিলেই যে ভারত চুপ করে বসে থাকবে না, তা এদিনের বক্তব্যে আবারও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

সিন্ধু জল চুক্তি ও জাতীয় স্বার্থ (Droupadi Murmu)
পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবং সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে বড় বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। তিনি সাফ জানিয়েছেন, দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করা এবং জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সন্ত্রাসবাদে মদত দিয়ে যারা ভারতের ক্ষতি করতে চায়, তাদের সঙ্গে এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ ছিল বলে উল্লেখ করেন তিনি।
আরও খবর

উন্নয়ন ও আত্মনির্ভর ভারতের জয়যাত্রা (Droupadi Murmu)
নিরাপত্তার পাশাপাশি এদিনের ভাষণে দেশের আর্থ-সামাজিক অগ্রগতির চিত্রও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি জানান, দেশের ২৫ কোটিরও বেশি মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে এসেছেন। পাশাপাশি খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ গবেষণা এবং রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনে ভারত আজ বিশ্বমঞ্চে এক অনন্য নজির সৃষ্টি করেছে। যুবশক্তির মেধা ও পরিশ্রশই আগামী দিনে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/14/masad-seikh-arrest/


