Bengal Liberty
১৬ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে(Swasthya Sathi) চালু হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। তবে নতুন প্রকল্প চালু হলেও এখনই বন্ধ হচ্ছে না পূর্বতন সরকারের আমলে চালু হওয়া ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প। আরও তিন মাস স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন রাজ্যের বাসিন্দারা। আয়ুষ্মান ভারতের পরিষেবা পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। সেই সময়ে আপৎকালীন পরিস্থিতিতে কোনও মানুষ যাতে সরকারি স্বাস্থ্য বিমার সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্য সরকার।

স্বাস্থ্য বিমা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের(Swasthya Sathi)
শুক্রবার স্বাস্থ্যভবনে আয়ুষ্মান ভারত চালু করা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘যাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাঁরা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা। স্বাস্থ্যসাথী প্রকল্পও আপাতত চালু থাকবে। অর্থাৎ, তিনটি প্রকল্প একসঙ্গে চলবে। তিন মাস পর ধীরে ধীরে সব দিক খতিয়ে দেখে, মানুষের অসুবিধা না করে স্বাস্থ্যসাথী বন্ধ করা হবে। কেউ বাদ পড়বেন না। বাদ পড়ার আশঙ্কাও করবেন না।’

রাজ্য সরকারের দাবি, ইতিমধ্যেই প্রায় ৩ কোটি ৪০ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এসেছেন। ১৬ আগস্ট থেকেই তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্যে মোট ১,৯৩০টি হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা মিলবে। এর মধ্যে ১,৩০৩টি বেসরকারি হাসপাতাল। আধার-লিঙ্কড এই প্রকল্পে যোগ্য কার্ডধারীরা বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।
আরও খবর
স্বাস্থ্যমন্ত্রীর দাবি(Swasthya Sathi)
যাঁদের কাছে এখনও আয়ুষ্মান কার্ড পৌঁছয়নি, তাঁরাও সংশ্লিষ্ট হাসপাতালে নাম নথিভুক্ত করতে পারবেন। অন্যদিকে, আয়ুষ্মান ভারতের আওতায় না থাকা যোগ্য বাসিন্দারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তবে সে ক্ষেত্রে নির্দিষ্ট আয় সংক্রান্ত শর্ত রয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, রাজ্যের প্রায় দেড় কোটি পরিবারের ৬ কোটি মানুষ কেন্দ্রের আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। অর্থাৎ, সরকার বদলের পর নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প চালু হলেও পুরনো স্বাস্থ্যসাথী এখনই তুলে নেওয়া হচ্ছে না। আগামী তিন মাস পরিস্থিতি পর্যালোচনা করে, মানুষের পরিষেবায় কোনও ঘাটতি তৈরি না করেই স্বাস্থ্যসাথী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার।



