tmc in denger
Bengal Liberty: হুমায়ুন কবীরকে নিয়ে বিপদে তৃণমূল। সাসপেন্ড করলেও সেই সংক্রান্ত চিঠি এখনও পর্যন্ত রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে এসে পৌঁছয়নি। ফলে, আসন্ন শীতকালীন অধিবেশনে কক্ষের অন্দরে হুমায়ুন কবীরের আসন কোথায় হবে, সেটা চূড়ান্ত হ’ল না।
হুমায়ুন কবীর সম্প্রতি ঘোষণা করেছিলেন যে, তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন। কিন্তু, পরবর্তী সময়ে তিনি বলেন, পদত্যাগ করবেন না। অধিবেশনে তিনি আসবেন।
বিমান বন্দ্যোপাধ্যায় বলেন (Humayun kabir)
এক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হুমায়ুন কবীর যদি নিয়ম মেনে পদত্যাগপত্র পাঠান, তা-হলে সেটা গৃহীত হবে। তবে, সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পারছি তিনি পদত্যাগ করবেন না। পার্টি এখনও তাঁর সাসপেনশন সংক্রান্ত কোনও চিঠি বিধানসভায় পাঠায়নি। সাসপেন্ড হয়ে থাকলে তাঁকে নিরপেক্ষ স্থানে বসানোর ব্যবস্থা করা হবে। তবে, উনি বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং চেয়ারম্যান। তাই, সেগুলোর কোনও পরিবর্তন হবে না।’
বাবরি মসজিদ-সহ একাধিক ইস্যুতে হুমায়ুন কবীর তৃণমূলকে চাপে ফেলেছে। এই আবহে পার্টি তাঁকে সাসপেন্ড করলেও কেন সেই চিঠি বিধানসভায় পাঠাল না, প্রশ্ন রাজনৈতিক মহলের।
