Bengal Liberty: SIR প্রক্রিয়ার স্বচ্ছতার কথা মাথায় রেখে আরও পাঁচ জন সিনিয়র আইএএস অফিসারকে স্পেশ্যাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন । এর আগে অবসরপ্রাপ্ত আইএস সুব্রত গুপ্তকে এই কাজের জন্য নিয়োগ করেছিল কমিশন। সোমবার নির্দেশিকা জারি করে পাঁচজন দুঁদে আইএএস কর্তাকে এই দায়িত্ব দেয় কমিশন।
নয়া নিযুক্ত পর্যবেক্ষকদের কাজ হল (SIR)
১) কোনও যোগ্য নাগরিক যাতে তালিকা থেকে বাদ না পড়েন।
২) কোনও অবৈধ ভোটেরর তালিকায় নাম না ওঠে।
৩) চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে কড়া নজরদারি রাখা।
ডিভিশনভিত্তিক স্পেশ্যাল রোল অবজার্ভারদের তালিকা(SIR)
মেদিনীপুর ডিভিশন – নিরাজ কুমার বানসোড়, আইএএস (জয়েন্ট সেক্রেটারি, স্বরাষ্ট্র মন্ত্রক)
প্রেসিডেন্সি ডিভিশন – কুমার রবি কান্ত সিংহ, আইএএস (জয়েন্ট সেক্রেটারি, প্রতিরক্ষা মন্ত্রক)
মালদহ ডিভিশন – আলোক তিওয়ারি, আইএএস (জয়েন্ট সেক্রেটারি, অর্থ মন্ত্রক)
জলপাইগুড়ি ডিভিশন – পঙ্কজ যাদব, আইএএস (জয়েন্ট সেক্রেটারি, গ্রামোন্নয়ন মন্ত্রক)
বর্ধমান ডিভিশন – কৃষ্ণ কুমার নিরালা, আইএএস (জয়েন্ট সেক্রেটারি, তথ্য ও সম্প্রচার মন্ত্রক)
